ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | দ্বিমাত্রিক বস্তুর গল্প (১)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচের প্রশ্নটি সমাধান করি

একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। প্রতি মিটার দড়ির মূল্য ৭ টাকা। দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট ৫,৬০০ টাকা খরচ হয়।

ক. আয়তাকার জমির পরিসীমা কত হবে?

খ. বর্গাকার জমিতে প্রতি ৪ বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে?

সমাধান:

ক.

৭ টাকা খরচ হয় ১ মিটার দড়ির জন্য

∴ ১ ” ” ” ​​ ১ _ ৭ ​​ ” ” ”

∴ ৫৬০০ ” ” ​​ ১ × ৫৬০০ _ ৭ ​​ ” ” ”

= ৮০০ মিটার দড়ির জন্য

সুতরাং দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে চারদিকে বেষ্টনী দিতে প্রয়োজনীয় দড়ি ৮০০ মিটার।

∴ একবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে প্রয়োজনীয় দড়ি ​​ ৮০০ _ ২ ​ ​মিটার

= ৪০০ মিটার

∴ আয়তাকার জমির পরিসীমা ৪০০ মিটার

খ. মনে করি,

আয়তাকার জমির প্রস্থ ক মিটার

∴ ” ” দৈর্ঘ্য (ক ​×​ ৪) মিটার

= ৪ক মিটার

∴ ” ” পরিসীমা = ২ ​×​ (৪ক‍+ক) মিটার

‍ = ২ ​×​ ৫ক মিটার

= ১০ক মিটার

ক থেকে পাই, আয়তাকার জমির পরিসীমা ৪০০ মিটার।

প্রশ্নমতে,

১০ ক = ৪০০

বা, ক = ​​ ৪০০ _ ১০ ​​

∴ ক = ৪০

∴ আয়তাকার জমির প্রস্থ ৪০ মিটার

এবং ” ” দৈর্ঘ্য = (৪ ​×​ ৪০) মিটার

= ১৬০ মিটার

∴ আয়তাকার জমির ক্ষেত্রফল = (১৬০ ​×​ ৪০) বর্গমিটার

= ৬৪০০ বর্গমিটার

আবার,

যেহেতু, আয়তাকার জমিটির ক্ষেত্রফল = একটি বর্গাকার জমির ক্ষেত্রফল।

∴ বর্গাকার জমির ক্ষেত্রফল ৬৪০০ বর্গমিটার বর্গাকার জমিতে,

৪ বর্গমিটার জায়গায় পেঁপের চারা রোপণ করা হয় ১টি

∴ ১ ” ” ” ” ” ” ” ​​ ১ _ ৪ ​​ ”

∴ ৬৪০০ ” ” ” ” ​​ ১ × ৬৪০০ _ ৪ ​​”

= ১৬০০টি

∴ প্রয়োজনীয় পেঁপের চারা ১৬০০টি।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা