প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৭)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

১. পোড়া মাটির ফলকের অন্য নাম কী?

ক. টেপা পুতুল খ. টেরাকোটা

গ. শখের হাঁড়ি ঘ. মৃৎশিল্প

২. কান্তজির মন্দির কে নির্মাণ করেন?

ক. রাজা রমাদেব

খ. মহারাজা রামনাথ

গ. যুবরাজ উদয় নাথ

ঘ. যুবরাজ দেব নাথ

৩. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. করতোয়া খ. শীতলক্ষ্যা

গ. যমুনা ঘ. কর্ণফুলী

৪. শহিদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক. ২১ ফেব্রুয়ারি খ. ২৬ মার্চ

গ. ১৪ এপ্রিল ঘ. ১৪ ডিসেম্বর

৫. রণদা প্রসাদ সাহাকে কী নামে ডাকা হতো?

ক. নেতা খ. বন্ধু

গ. মুক্তিযোদ্ধা ঘ. দানবীর

৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— গানটির সুরকার কে?

ক. আলতাফ মাহমুদ

খ. মুনীর চৌধুরী

গ. আপেল মাহমুদ

ঘ. মোস্তফা কামাল

৭. উয়ারী–বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

ক. কুমিল্লা খ. নরসিংদী

গ. বগুড়া ঘ. পাবনা

৮. বাদশাহ আলমগীর কার ওপর অসন্তষ্টি প্রকাশ করলেন?

ক. শিক্ষকের

খ. নিজের ছেলের

গ. সেনাপতির

ঘ. ভাইয়ের

৯. জগদীশ চন্দ্র বসু কত সালে অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন?

ক. ১৮৮২ সালে খ. ১৮৮৫ সালে

গ. ১৮৯৫ সালে ঘ. ১৮৯৮ সালে

১০. বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনির নাম কি?

ক. নিরুদ্দেশের কাহিনি

খ. ইটি

গ. মহাকাশ যাত্রা

ঘ. চন্দ্র অভিযান

১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে

গ. ১৯১৬ সালে ঘ. ১৯২৪ সালে

১২. বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক. মদিনায়

খ. মক্কায়

গ. আরাফাত ময়দানে

ঘ. জেদ্দায়

১৩. আরাফাতের ময়দানে কত লাখ মানুষ হজ পালন করতে আসেন?

ক. প্রায় এক লাখ খ. প্রায় দুই লাখ

গ. প্রায় তিন লাখ ঘ. প্রায় চার লাখ

১৪. মহানবী (সা.) কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. আটটি

১৫. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক. জাপান খ. কানাডা

গ. ভারত ঘ. রাশিয়া

১৬. মওলানা ভাসানী পল্টন ময়দানে কত সালে ভাষণ দেন?

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৫ সালে

১৭. মওলানা ভাসানী টাঙ্গাইলে কোন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন?

ক. কাগমারী সম্মেলন

গ. টাঙ্গাইল সম্মেলন

গ. সাহিত্য সম্মেলন

ঘ. যুক্তফ্রন্ট সম্মেলন

১৮. ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের বীর তিতুমীর কে ছিলেন?

ক. বাংলার প্রথম সৈনিক

খ. বাংলার প্রথম শহিদ

গ. বাংলার প্রথম সেনাপতি

ঘ. বাংলার প্রথম লাঠিয়াল

সঠিক উত্তর

১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ

১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.খ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা