অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৪১. ব্যাকবোন নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় কোন টপোলজিতে?

ক. হাইব্রিড খ. ট্রি

গ. রিং ঘ. বাস

৪২. স্টার টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে—

i. একটি মাত্র কেন্দ্রীয় হাব থাকে

ii. কম্পিউটারগুলো স্টারের মতোই সাজানো

iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iiii

৪৩. বৃত্তাকার টপোলজি কেমন?

ক. গোলাকার বৃত্তের মতো

খ. গোলাকার বলের মতো

গ. মুদ্রার মতো বৃত্তাকার

ঘ. ত্রিভুজের মতো

৪৪. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?

ক. রিং খ. বাস

গ. স্টার ঘ. মেইন

৪৫. প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে?

ক. ট্রি খ. রিং

গ. স্টার ঘ. কার

৪৬. কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান?

ক. স্টার খ. বাস

গ. রিং ঘ. হাইব্রিড

৪৭. রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?

ক. হাবের দিকে

খ. সব দিকে

গ. দিকনির্দেশনার প্রয়োজন হয় না

ঘ. একটি নির্দিষ্ট দিকে

৪৮. স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?

ক. প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে সংযুক্ত থাকে

খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে

গ. কম্পিউটারগুলো বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে

ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে

৪৯. স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?

ক. প্রিন্টার খ. কম্পিউটার

গ. মডেম ঘ. হাব

৫০. স্টার টপোলজির হাব নষ্ট হলে কী হবে?

ক. একটা কম্পিউটার চলবে

খ. দুটি কম্পিউটার নষ্ট হবে

গ. পুরো নেটওয়ার্ক অচল হবে

ঘ. সব ঠিক থাকবে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ঘ ৪২.খ ৪৩.ক ৪৪.ক ৪৫.খ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ঘ ৫০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা