পঞ্চম শ্রেণি - বিজ্ঞান | অল্প কথায় উত্তর দাও। (১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৮

১.প্রশ্ন: যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই তখন আমরা একে_____চাঁদ বলি।

উত্তর: পূর্ণিমার

২.প্রশ্ন: নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর _____ গতি বলে।

উত্তর: আহ্নিক

৩. প্রশ্ন: _____ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান।

উত্তর: মহাকাশ

৪.প্রশ্ন: রাতের আকাশে খালি চোখে অসংখ্য_____বা _____দেখা যায়।

উত্তর: তারা, নক্ষত্র

৫.প্রশ্ন: নক্ষত্রসমূহকে আরও স্পষ্ট দেখতে পাওয়া যায়_____যন্ত্রের সাহায্যে।

উত্তর: দূরবীক্ষণ

৬.প্রশ্ন: দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুসমূহও_____দেখায়।

উত্তর: বড়

৭.প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব_____কি.মি.।

উত্তর: ৩,৮৪,৪০০

৮.প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে প্রায়_____কি.মি. বেগে চলে।

উত্তর: ৩,০০,০০০

৯.প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে_____সেকেন্ড।

উত্তর: ১.৩

১০.প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায়_____কি.মি.

উত্তর: ১৫,০০,০০,০০০

পারভীন আক্তার, সহকারী শিক্ষক,লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা