সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ১ : সমস্যা চিহ্নিত করো
সপ্তম শ্রেণির পড়াশোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখন অভিজ্ঞতা ১
উপস্থিত বক্তৃতা শেষে দল গঠন ও সমস্যা চিহ্নিত: আশপাশের সাম্প্রতিক কোনো সমস্যা নির্বাচন করে সে সমস্যার ‘কারণ’ এবং ‘কোন আচরণ পরিবর্তন’ করে সেই সমস্যা সমাধান করা যায়, তা তথ্য সংগ্রহের মাধ্যমে খুঁজে বের করতে হবে। কাজটি দলীয়ভাবে করতে হবে।
শিক্ষার্থীদের কাজ তিনটি—
১. একটি সাম্প্রতিক সমস্যা নির্ধারণ;
২. তথ্য সংগ্রহের মাধ্যমে ‘সেই সমস্যাটি কেন হয়’ তার কারণ খুঁজে বের করা;
৩. আমাদের আচরণের মধ্যে কী পরিবর্তন আনলে সে সমস্যাটি সমাধান করা সম্ভব, তা খুঁজে বের করা।
আমরা আমাদের উপস্থিত বক্তৃতার বিষয়গুলো থেকেও আমাদের বিষয় নির্বাচন করতে পারি।
বিষয় নির্বাচন:
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা