ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এডমিনিস্ট্রেশনে ভর্তির আবেদন ১৪ আগস্ট পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ এমপিএ প্রোগ্রামের দশম ব্যাচে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে হবে জুলাইয়ের মধ্যে এবং ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে আগস্টে। সর্বমোট ৫২ ক্রেডিটের এই প্রোগ্রাম চলবে ১৮ মাস জুড়ে তথা তিনটি সেমিস্টারে। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫ বছরের মধ্যে শেষ করতে পারবে এই প্রোগ্রাম।
ইএমপিএ (EMPA) তথা এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এডমিনিস্ট্রেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে আধুনিক প্রশাসনের মৌলিক তত্ত্ব এবং ব্যাবহারের উপর বিশেষায়িত জ্ঞান অর্জনে সহায়তা করা।
যার মধ্যে আছে:
Human Resource Management
Performance Management
Public Policy Analysis
Advanced Social Research Methodology
Innovation and Change Management
Climate Change and Disaster Management
Financial Management and Banking
আবেদনের যোগ্যতা:
যেকোনো ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রি (সিজিপিএ কমপক্ষে ২.৫)।
ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিনে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, তাই যারা এইদিনগুলোতে ব্যস্ত থাকেন তাদের আবেদন না করাই ভালো।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শেষ: ১৪ আগস্ট ২০২৩
ভর্তি পরীক্ষা: ১৮ আগস্ট ২০২৩
ক্লাস শুরু: ২৫ আগস্ট ২০২৩
বিভিন্ন ফি:
আবেদন ফি: ১০০০ টাকা
রেজিস্ট্রেশন/ভর্তি ফি: ১২০০০ টাকা
কোর্স ফি: প্রতি ক্রেডিট ৪০০০ টাকা
মোট ক্রেডিট: ৫২
ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য:
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় লিখিত এবং মৌখিক উভয়টি থাকবে। এর মধ্যে লিখিত ৬০ ও মৌখিক পরীক্ষায় থাকবে ২৫ নম্বর। বাকি ১৫ নম্বর নেওয়া হবে পূর্ববর্তী সার্টিফিকেটের ফলাফলের ওপর ভিত্তি করে।
প্রয়োজনে যোগাযোগ:
লোকপ্রশাসন বিভাগ, সামাজিক বিজ্ঞান ভবন, ১১ তলা, ফোন: 9661920
মুঠোফোন: 01711985186, 01400985186 (মি. আরিফ)
ইমেইল: [email protected]
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: dupublicad.com