নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, চলবে ৩০ জুলাই পর্যন্ত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২৫ শিক্ষাবর্ষে (২০২৭ সালে এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের মধ্যে যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে বাদ পড়েছে, তাদের নতুন করে সুযোগ দিয়েছে।
অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ১৯ জুলাই শুরু হয়েছে, চলবে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে উপর্যুক্ত বিষয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়জুর রহমান স্বাক্ষর করে এ কার্যক্রম জারি করেছেন।
জেনে রাখো—
ক. ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণি পড়াশোনা করা শিক্ষার্থী।
খ. ২০২৭ সালে এসএসসি পরীক্ষার্থী।
গ. অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
দরকারি তথ্য—
১. উল্লেখ্য, ৩০ জুলাই ২০২৬ তারিখের পর কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।
২. নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
৩. অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদেরও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: