বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

প্রশ্ন: কত বছর বয়সে রঞ্জুকে আলাদা বিছানা দেওয়া হয়েছিল?

উত্তর: চার বছর বয়সে।

প্রশ্ন: প্রথম রাতে রঞ্জু কিসের ভয় পেয়েছিল?

উত্তর: ভালুকের।

প্রশ্ন: ময়ূরের পোস্টারটা দেয়ালে কে লাগিয়েছিল?

উত্তর: শিউলি। 

প্রশ্ন: কখন থেকে রঞ্জুর বানিয়ে গল্প বলা আরও বেড়ে গেল?

উত্তর: যখন থেকে রঞ্জু সায়েন্স ফিকশন পড়তে শুরু করল।

প্রশ্ন: রঞ্জুর গল্পের সবচেয়ে বিশ্বস্ত শ্রোতা কে?

উত্তর: তার বড় বোন শিউলি।

প্রশ্ন: কে রঞ্জুকে মহাকাশের ব্ল্যাকহোলের কথা বলে গেছে?

উত্তর: মহাকাশের কোনো এক আগন্তুক।

প্রশ্ন: কোথা থেকে বিদঘুটে এক প্রাণী লেজারগান দিয়ে রঞ্জুকে গুলি করতে চেষ্টা করেছে?

উত্তর: ফ্লাইং সসার থেকে।

প্রশ্ন: রোবট খিদে ফেলে কী খায়?

উত্তর: ব্যাটারি।

প্রশ্ন: রোবট রঞ্জুকে কী উপহার দিল?

উত্তর: তেঁতুলের বিচি।

প্রশ্ন: ছাদ থেকে রঞ্জু কী নিয়ে নামল? 

উত্তর: আমড়া।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা