অতিথির স্মৃতি
৪১. যৌবনে কুকুরটির শক্তি সামর্থ্য ছিল তা লেখক যা দেখে বুঝলেন, তা হলো—
i. ল্যাজ নাড়া দেখে
ii. পথের ধারের আলোয়
iii. শরীরের ক্ষয়িষ্ণু গঠন দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. ‘মালী বৌয়ের ভয়টা তার গেছে’ কারণ হলো—
i. বারান্দার নিচে থাকার ব্যবস্থা হওয়ায়
ii. লেখক বেড়াতে সাথে নেওয়ায়
iii. অতিথির মর্যাদা পাওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. ‘হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে?’—এ উক্তিটিতে কুকুরের প্রতি লেখকের যে মনোভাব প্রকাশ পেয়েছে, তা হলো—
i. আন্তরিকতা
ii. উদ্বিগ্নতা
iii. স্নেহশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেন, যারা—
i. অতিথিদের অবজ্ঞা করে
ii. তুচ্ছ জীবকে আদর করে
iii. ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. লেখককে বিদায় জানাতে স্টেশনে যারা এসেছিল তারা সবাই বকশিশ পেলেও অতিথি পেল না। কারণ—
i. সেবার বিনিময় মূল্য নেই বলে
ii. অতিথির কাছে অর্থ মূল্যহীন হওয়ায়
iii. পুনরায় দেখা হওয়ার আশায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এত দিন পোস্টমাস্টারের তত্ত্বাবধানে রতনের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু বদলি হয়ে যাওয়াও পোস্টমাস্টারকে অন্যত্র যেতে হচ্ছে। গ্রামের অসহায় বালিকা রতনকে রেখেই চলে যাচ্ছেন পোস্টমাস্টার। তাঁর নৌকা ছেড়ে দিয়েছে। নৌকার পালে বাতাস লেগেছে। কিন্তু রেখে যাওয়া রতনের জন্য তিনি হৃদয়ে বেদনা অনুভব করছেন।
৪৬. ওপরের উদ্দীপকের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
ক. সৌহার্দ্য ছিন্ন হাওয়ায়
খ. প্রিয়জনের সান্নিধ্য পাওয়ায়
গ. নতুন কর্মস্থলে পৌঁছায়
ঘ. দেহের অনুকূলে মন যাওযায়
৪৭. ওপরের উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যের সাথে সম্পর্কযুক্ত?
ক. বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
খ. অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ
গ. ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে
ঘ. লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির
৪৮. ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী?
ক. ফ্যাকাশে খ. আপছায়া
গ. দুঃখবোধ ঘ. অমিল
সঠিক উত্তর
অতিথির স্মৃতি: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.গ ৪৬.ক ৪৭.খ ৪৮.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা