প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখের মৃৎশিল্প
প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করোঃ
শখ, নকশা, মৃৎশিল্প, টেপাপুতুল, টেরাকোটা
ক. এই যে—--দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি—--
গ. মাটির তৈরি শিল্পকর্মকে—--বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক—--কিনলাম।
উত্তরঃ
ক. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা