অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৭
৮১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কে?
ক. সরকার খ. জনগণ
গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি
৮২. গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপতির শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন
ঘ. মন্ত্রীদের শাসন
৮৩. বর্তমানে দেশে কয়টি জেলা পরিষদ স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে?
ক. ৪১টি খ. ৫২টি
গ. ৫৩টি ঘ. ৬১টি
৮৪. শাসন বিভাগ গঠিত—
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কয়টি জেলা পরিষদ?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৬টি
৮৬. ইউনিয়ন পরিষদের কাজ—
i. সার্বিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন
ii. এলাকার জমির খাজনা আদায়ের ব্যবস্থা নেওয়া
iii. বিবাদ নিষ্পত্তি করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ.iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৮৭. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০ খ. ৫৫
গ. ৬০ ঘ. ৬৫
৮৮. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয় কীভাবে?
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
৮৯. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর
গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
৯০. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কী?
ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৮১.খ ৮২.গ ৮৩.ঘ ৮৪.ঘ ৮৫.গ ৮৬.ঘ ৮৭.ক ৮৮.খ ৮৯.গ ৯০.খ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা