ঢাবিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিএড ১ম সেমিস্টারের ফরম পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং প্রোগ্রাম

∎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

  1. আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ।

  2. ভর্তি পরীক্ষার তারিখ: ২৪ মার্চ (সকাল ১০টা)

  3. বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: fbs-du.com/binweb/

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে মাস্টার্স প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রাম

∎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে মাস্টার্স প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

  • আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ।

  • ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮ মার্চ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

  • ঠিকানা: এমবিএ ভবন (৪র্থ তলা) বিজনেস স্টাডিজ বিভাগ।

  • ই–মেইল: [email protected]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিএড পরীক্ষার ফরম পূরণ

∎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিএড ১ম সেমিস্টার (এক বছর মেয়াদি) পরীক্ষার ফরম পূরণ অনলাইনে সম্পন্ন করতে হবে।

  • শিক্ষাবর্ষ: নিয়মিত ২০২২, অনিয়মিত ২০২০ ও ২০২১।

  • উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না।

  • পরীক্ষার্থীর অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহের শেষ তারিখ: ১২/০৩/২০২৩

  • কলেজ কর্তৃক ফরম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ: ১৩/০৩/২০২৩ থেকে ১৪/০৩/২০২৩

  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে nubd.info/formfillup গিয়ে নিজের ডেটা এন্ট্রি করতে হবে।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: nu.ac.bd

আরও পড়ুন