ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের শিক্ষাবৃত্তি
আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান করবে।
বৃত্তি প্রার্থীদের এই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
জেনে রাখুন:
আগামী ১৯–০১–২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ কার্যালয়/সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে আবেদনপত্র ফরম পাওয়া যাবে এবং সরাসরি অথবা ডাকযোগে ওই কার্যালয়সমূহে পৌঁছাতে হবে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষার্থীদের ২০২১ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ–৫.০০, মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে জিপিএ–৪.৫০ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ–৪.৫০ প্রাপ্ত হতে হবে।
শর্তাবলি:
১। মুক্তিযোদ্ধার পোষ্যদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত ডিজিটাল সনদ/সার্টিফিকেটের সত্যায়িত কপির সঙ্গে স্থানীয় পৌরসভা/ইউপি চেয়ারম্যানের ইস্যুকৃত পোষ্য সনদ দাখিল করতে হবে।
২। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজকল্যাণ অধিদপ্তর হতে প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
আবেদন ফরম: নিচে আবেদন ফরম দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করা যাবে। অথবা (http://zp.brahmanbaria.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।
এ ছাড়া কোনো বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন হলে টেলিফোন নম্বর: ০২৩৩৪৪২৯৭৪৪–এ যোগাযোগ করা যাবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাই: zp.brahmanbaria.gov.bd