ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১৩)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে।

খেলাধুলা সম্পর্কিত

১. ‘ডাকওয়ার্থ লুইস মেথড’ কিসের সঙ্গে জড়িত?

উত্তর: ক্রিকেট খেলা

. ‘অ্যাশেজ’ শব্দটির সঙ্গে কোন খেলার সম্পর্ক?

উত্তর: ক্রিকেট খেলা

৩. ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ’ কবে শুরু হয়?

উত্তর: ১৯৭৫ সালে

৪. টেস্ট ক্রিকেট কবে শুরু হয়েছে?

উত্তর: ১৮৭৭ সালে।

৫. ‘জর্জ উইয়াহ’ কে?

উত্তর: লাইবেরিয়ার ব্যালন ডি’অর পাওয়া ফুটবলার। বর্তমানে লাইবেরিয়ার প্রসিডেন্ট।

৬. ‘অ্যাডিডাস’ কী?

উত্তর: জার্মানভিত্তিক ক্রীড়াপণ্যের প্রতিষ্ঠান

৭. বিশ্বকাপে ফুটবলে ইতিহাস গড়ে গোল করে লালকার্ড দেখেন কোন খেলোয়াড়?

উত্তর: ক্যামেরুনের খেলোয়াড় আবু বকর (২০২২ সালের বিশ্বকাপে) এবং জিনেদিন জিদান (২০০৬ সালের বিশ্বকাপে)

৮. বিশ্বকাপ ফুটবলের প্রথম নারী রেফারির নাম কী?

উত্তর: স্তেফানি ফ্রাপার

বিজ্ঞান সম্পর্কিত

১. সর্বোচ্চ গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: টাংস্টেন

২. সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: পারদ

৩. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তর: হীরক

৪. মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি?

উত্তর: ৩৩টি

৫. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?

উত্তর: বায়ুপ্রবাহ

৬. ড্রোন কী?

উত্তর: চালকবিহীন বিমান

৭. মানুষের রক্তের pH কত?

উত্তর: ৭.৪

৮. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

উত্তর: ৭৮.০২%

৯. কোন ভিটামিনের অভাবে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়?

উত্তর: ভিটামিন বি-১২

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী