সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৩৪) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখো।

MDG-Millennium Development Goals.

SDG-Sustainable Development Goals.

IMF-International Monetary Fund.

EFT-Electronic Fund Transfer.

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।

১. গ্রিনিচ মানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ____।

২. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা ____।

৩. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর–দক্ষিণে অতিক্রম করেছে ____।

৪. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ ____ অবস্থিত।

৫. পৃথিবীর বৃহত্তম নদী ____।

৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ____।

৭. পৃথিবীর ছাদ বলা হয় ____।

৮. বাংলার শেষ স্বাধীন নবাব ____।

৯. ‘আরেক ফাল্গুন’ বইয়ের লেখক ____।

১০. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হলেন ____।

উত্তর:

১. ৬ ঘণ্টা, ২. পঞ্চগড়, ৩. দ্রাঘিমা রেখা, ৪. বঙ্গোপসাগরে ৫. নীলনদ, ৬. বাংলাদেশ, ৭. পামির মালভূমিকে, ৮. সিরাজউদ্দৌলা, ৯. জহির রায়হান, ১০. হামিদুর রহমান।

বাংলাদেশ সম্পর্কিত

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তর: ৪টি

প্রশ্ন: শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ কোন পুরস্কার লাভ করে?

উত্তর: MDG-২০১০ পুরস্কার

প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে প্রথম আদমশুমারি হয়?

উত্তর: ১৯৭৪ সালে

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর: পিপীলিকা

প্রশ্ন: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে কোন ভৌগোলিক কল্পিত রেখা?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

প্রশ্ন: ঢাকায় আহ্নিক গতির বেগ কত?

উত্তর: ঘন্টায় ১৬০০ কিমি।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: মুর্শিদ কুলি খান।

প্রশ্ন: স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে?

উত্তর: কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম

প্রশ্ন: বাংলাদেশের ‘সাদা সোনা’ কাকে বলা হয়?

উত্তর: চিংড়িকে ‘সাদা সোনা’ বলা হয়।

প্রশ্ন: ‘মাৎস্যন্যায়’ কী?

উত্তর: অরাজকতার যুগ।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক

ফেনী সরকারি কলেজ, ফেনী