ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (২০)
মোট ৩০০ নম্বরের পরীক্ষায় বাংলায় থাকবে ৬০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন (ব্যাকরণ অংশ সহ) , ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন, অনুধাবন, সারাংশ ও সারমর্ম—থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাকরণ
১. কোনটি সন্ধির উদ্দেশ্য?
উত্তর: ধ্বনিগত মাধুর্য সম্পাদন
২. ভাষার ‘সংবিধান’ বলা হয় কাকে?
উত্তর: ব্যাকরণ
৩. বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি?
উত্তর: ১০টি
৪. মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭টি
৫. স্পর্শ ধ্বনি মোট কতটি
উত্তর: ২৫টি
৬. ‘ আকাশ মেঘে ঢাকা’— এখানে ‘মেঘে’কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: করণে সপ্তমী
৭. ‘কারণ’ শব্দের অর্থ কী?
উত্তর: সহায়
৮. ‘ভিক্ষুকদের ভিক্ষা দাও’— এখানে ‘ভিক্ষুকদের’কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: সম্প্রদান ষষ্ঠী
৯. ‘সম্প্রদান’ শব্দের অর্থ কী?
উত্তর: স্বেচ্ছায় দান।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী