পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ৩ : প্রশ্নোত্তর (১১-২০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১১. প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

উত্তর: ২০ লিটার

১২. প্রশ্ন: ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত টাকা পড়বে?

উত্তর: ১,২৬০ টাকা

১৩. প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?

উত্তর: ৭৫০ টাকা

১৪. প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

উত্তর: ৪৪ বছর

১৫. প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?

উত্তর: ৪ গুণ

১৬. প্রশ্ন: একটি ডিমের দাম ৭ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?

উত্তর: ১০৫ টাকা

১৭. প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?

উত্তর: ২০ টাকা

১৮. প্রশ্ন: একটি কারখানায় ৫ দিনে ২,৪৫০টি মোটরসাইকেল তৈরি হলে ১ দিনে কতটি মোটরসাইকেল তৈরি হবে?

উত্তর: ৪৯০টি

১৯. প্রশ্ন: মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। ১ মিনিটে সে কত মিটার হাঁটে?

উত্তর: ৫০ মিটার

২০. প্রশ্ন: একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা হলে ৫টি ছাগলের ক্রয়মূল্য কত?

উত্তর: ২২,৮০০ টাকা

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা