প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | প্রাথমিক বিজ্ঞান (৮)
বহুনির্বাচনি প্রশ্ন
১. শিল্প বিপ্লব হয়েছে কোন শতকে?
ক. পনেরো খ. সতেরো
গ. আঠারো ঘ. বিংশ
২. আলো প্রতি সেকেন্ডে কত বেগে চলে?
ক. প্রায় ১০০০০০ কিমি
খ. প্রায় ২০০০০০ কিমি
গ. প্রায় ৩০০০০০ কিমি
ঘ. প্রায় ৬০০০০০ কিমি
৩. উদ্ভিদের দেহের প্রায় শতকরা কত ভাগ পানি থাকে?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৯০ ভাগ
৪. কুকুরের কামড়ে কোন রোগ ছড়ায়?
ক. জলাতঙ্ক খ. ডেংগু
গ. টাইফয়েড ঘ. জ্বর
৫. কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়?
ক. পরিবহন খ. পরিচলন
গ. সংক্রমণ ঘ. জারণ
৬. উদ্ভিদ সূযে৴র আলো, পানি ও বায়ু থেকে কী ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন–ড্রাইঅক্সাইড
ঘ. ওজোন
৭. কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?
ক. সালোক–সংশ্লেষণের ফলে
খ. পরাগায়ণের ফলে
গ. প্রজননের ফলে
ঘ. জৈব সারের ফলে
৮. প্রাণীর মৃতদেহ পঁচে কিসে পরিণত হয়?
ক. প্রাকৃতিক সারে খ. মাটিতে
গ. পোকামাকড়ে ঘ. কৃত্রিম সারে
৯. শক্তির মূল উৎস কোনটি?
ক. উদ্ভিদ খ. সূর্য
গ. বাতাস ঘ. পানি
১০. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি
গ. বাতাস ঘ. খাদ্য
সঠিক উত্তর: ১.গ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.খ. ৮.ক ৯.খ ১০.ঘ।
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা