অধ্যায় ১২
১। প্রশ্ন: বাংলা মাসের ষষ্ঠ মাস থেকে ১২তম মাসের প্রত্যেক মাস কত দিন করে হয়?
উত্তর: ৩০ দিন করে
২। প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে?
উত্তর: ৩১ দিনে
৩। প্রশ্ন: ফাল্গুন মাসে কত দিনে হয়?
উত্তর: ৩০ দিনে
৪। প্রশ্ন: খ্রিষ্টীয় ক্যালেন্ডারে এক বছরে কত দিন?
উত্তর: ৩৬৫ দিন
৫। প্রশ্ন: অধিবর্ষ বলতে কী বোঝায়?
উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে।
৬। প্রশ্ন: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে সালটি কি অধিবর্ষ হবে?
উত্তর: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে ৪০০ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হবে।
৭। প্রশ্ন: খ্রিষ্টীয় সালের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে কখন সালটি অধিবর্ষ হবে?
উত্তর: ৪০০ দ্বারা বিভাজ্য হলে।
৮। প্রশ্ন: অধিবর্ষ কত বছর পরপর আসে?
উত্তর: প্রতি ৪ বছরে একবার অধিবর্ষ আসে।
৯। প্রশ্ন: ২০১২ সাল যদি অধিবর্ষ হয়, তাহলে এরপর কোন সাল অধিবর্ষ হবে?
উত্তর: ২০১৬ সাল
১০। প্রশ্ন: ২০০৪ এবং ২০০৮ সাল কী বর্ষ?
উত্তর: অধিবর্ষ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা