অধ্যায় ২
নবীনগর উপজেলার রাস্তার পাশ দিয়ে রবিন তার বাবার সঙ্গে হাঁটছিল। হঠাৎ এক জায়গায় ভিড় দেখে কাছে গিয়ে দেখতে পেল, একটি টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত পানি পড়ছে। একটি ছেলে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে ওঠে। তখন রবিনের বাবা তাকে বলল, দাহ্য গ্যাসীয় পদার্থ পানির সঙ্গে বের হচ্ছে বলেই এ ঘটনা ঘটছে।
প্রশ্ন
ক. অবস্তুগত সম্পদ কাকে বলে?
খ. অর্থনৈতিক ও অ–অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্য নির্ণয় করো।
গ. রবিনের দেখা সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সম্পদের প্রাচুর্য একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক—যুক্তি দাও।
উত্তর
ক. যে দ্রব্য বা বিষয়গুলো আমাদের অভাব মেটায়, যা পেতে আমাদের অর্থ ব্যয় করতে হয় এবং যা দৃশ্যমান নয় তাকে অবস্তুগত সম্পদ বলে।
খ. মানুষ জীবিকা সংগ্রহের জন্য যেসব কার্যাবলি সম্পাদন করে, অর্থাৎ যে কাজের বিনিময়ে অর্থ উপার্জিত হয় তাকে অর্থনৈতিক কাজ বলে। অন্যদিকে যেসব কাজ দ্বারা কোনো অর্থ উপার্জিত হয় না, যেসব কাজকে অ-অর্থনৈতিক কাজ বলা হয়।
গ. শ্রমিকের কলকারখানায় কাজ করা, কৃষকের জমি চাষ করা, শিক্ষকের শিক্ষাদান প্রভৃতি অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। অপর দিকে পিতামাতার সন্তান লালনপালন, শখের বশে বাগান করা, খেলাধুলা করা ইত্যাদি
অ–অর্থনৈতিক কাজের উদাহরণ।
ঘ. রবিনের দেখা সম্পদটি হলো প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ২০১৯ পর্যন্ত দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭টি। উৎপাদনরত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে তিতাস, বেলাব, হবিগঞ্জ, কৈলাসটিলা, সিলেট, ফেনী, সাহাবাজপুর প্রভৃতি উল্লেখযোগ্য।
উদ্দীপকে রবিন তার বাবার সঙ্গে নবীনগর উপজেলার রাস্তার পাশ দিয়ে হাটছিল। হঠাৎ একজায়গায় ভিড় দেখে কাছে গিয়ে দেখতে পেল, একটি টিউবওয়েল দিয়ে অবিরাম পানি পড়ছে। একটি ছেলে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে ওঠে, যা প্রাকৃতিক গ্যাসকে নির্দেশ করে।
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বহুমাত্রিক ব্যবহার লক্ষ করা যায়। এটি গৃহস্থালি এবং কলকারখানার জ্বালানি হিসেবে বহুলব্যবহৃত। আবার রাসায়নিক সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এ গ্যাসকে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা আমাদের বিদ্যুতের চাহিদার অনেকাংশ পূরণ করে থাকে। ওপরের আলোচনা থেকে বলা যায়, সম্পদ হিসেবে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম।