অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

২৮. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কেমন থাকে?

ক. অস্থিতিস্থাপক

খ. স্থিতিস্থাপক

গ. সম্পূর্ণ অস্থিতিস্থাপক

ঘ. সম্পূর্ণ স্থিতিস্থাপক

২৯. কোন ধরনের দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক?

ক. দামি দ্রব্য

খ. স্বাভাবিক দ্রব্য

গ. খারাপ দ্রব্য

ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

৩০. পরিপূরক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান কেমন হয়?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. অসীম

অধ্যায় ৩

১. প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি কিংবা বৃদ্ধি করাকে কী বলে?

ক. উপযোগ খ. উৎপাদন

গ. জোগান ঘ. চাহিদা

২. উৎপাদনের উপকরণ কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩. শ্রমের বৈশিষ্ট্য কোনগুলো?

i. শ্রম জীবন্ত উপকরণ

ii. শ্রম ক্ষণস্থায়ী

iii. শ্রম একটি গতিশীল উপকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪. নিচের কোনটি উৎপাদন অপেক্ষক?

ক. Q = f (L, K) খ. Q = f (P)

গ. C = f (L, K) ঘ. Y = f (X)

৫. স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক—

i. ​Q = f(L, K)​ ii. ​Q = f(L,​K ̅ ​)​

iii. ​Q = f (​ L ̅ ​,​K ̅ ​)​

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬. শ্রমের তুলনায় মূলধন বেশি নিয়োগ করে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে কোন ধরনের উৎপাদন কৌশল বলা হয়?

ক. নিরপেক্ষ খ. শ্রম-মূলধন নিবিড়

গ. শ্রম নিবিড় ঘ. মূলধন নিবিড়

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৮. ক ২৯. গ ৩০. খ

অধ্যায় ৩: ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ঘ