অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১১. যে রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন পাওয়া যায় তাকে কী বলে?

ক. গড় উৎপাদন রেখা

খ. প্রান্তিক উৎপাদন রেখা

গ. মোট উৎপাদন রেখা

ঘ. সম-উৎপাদন রেখা

১২. মাত্রাগত উৎপাদন কয় প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১৩. উৎপাদনের জন্য উপাদানের দাম বাবদ ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে কী বলে?

ক. উৎপাদন ব্যয় খ. সুযোগ ব্যয়

গ. আর্থিক ব্যয় ঘ. প্রাসঙ্গিক ব্যয়

১৪. মোট ব্যয় এবং উৎপাদনের পরিমাণের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?

ক. উৎপাদন অপেক্ষক

খ. ব্যয় অপেক্ষক

গ. চাহিদা অপেক্ষক

ঘ. জোগান অপেক্ষক

১৫. উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয়, তাকে কোন্ ধরনের ব্যয় বলে?

ক. মোট পরিবর্তনশীল ব্যয়

খ. মোট স্থির ব্যয়

গ. গড় পরিবর্তনশীল ব্যয়

ঘ. গড় স্থির ব্যয়

১৬. TFC–এর পূর্ণরূপ কী?

ক. Total Fixed Capital

খ. Total Fixed Cost

গ. Total Free Cost

ঘ. Turbo Fixed Capital

১৭. কোন ধরনের ব্যয়ের মধ্যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় উভয়ই অন্তর্ভুক্ত থাকে?

ক. দীর্ঘকালীন মোট ব্যয়ে

খ. স্বল্পকালীন মোট ব্যয়ে

গ. পরিবর্তনশীল ব্যয়ে

ঘ. স্থির ব্যয়ে

১৮. দীর্ঘকালে মোট ব্যয়ের মধ্যে কোন ধরনের ব্যয়ের উপস্থিতি থাকে না?

ক. স্থির ব্যয় খ. আর্থিক ব্যয়

গ. সুযোগ ব্যয়

ঘ. পরিবর্তনশীল ব্যয়

১৯. AVC–এর পূর্ণরূপ কী?

ক. Average Value Cost

খ. Average Value Capital

গ. Average Variable Cost

ঘ. Average Variable Capital

২০. একক প্রতি ব্যয়কে কী বলা হয়?

ক. গড় ব্যয়

খ. স্থির ব্যয়

গ. মোট ব্যয়

ঘ. পরিবর্তনশীল ব্যয়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ক


শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা