অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

২১. AC ও MC-এর সম্পর্ক—

i. উৎপাদনের প্রথমাবস্থায় AC > MC হয়

ii. AC এর সর্বনিম্ন বিন্দুতে AC = MC হয়

iii. AC এর সর্বনিম্ন বিন্দুতে AC < MC হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. MR-MC পদ্ধতি অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের শর্ত কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২৩. নিচের কোনটি মোট আয় সমীকরণ?

i. ​TR = P × Q​

ii. ​TR = AR × Q​

iii. ​TR = TC × Q​

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৪. অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রয় করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে কী বলে?

ক. মোট আয়

খ. গড় আয়

গ. প্রান্তিক আয়

ঘ. ব্যবসায়িক আয়

২৫. কোন্ বাজারে AR এবং MR পরস্পর সমান হয়?

ক. পূর্ণ প্রতিযোগিতা বাজারে

খ. একচেটিয়া বাজারে

গ. ডুয়োপলি বাজারে

ঘ. অলিগোপলি বাজারে

২৬. অপূর্ণ প্রতিযোগিতায় AR এবং MR রেখা কেমন হয়?

i. AR > MR

ii. AR = MR

iii. AR = 2MR

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৭. TR যেখানে সর্বোচ্চ MR সেখানে—

ক. সর্বনিম্ন

খ. শূন্য (০)

গ. ঋণাত্মক

ঘ. ধনাত্মক

২৮. মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্যকে কী বলা হয়?

ক. আয়

খ. ব্যয়

গ. সামগ্রিক আয়

ঘ. মুনাফা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১. ক ২২. ক ২৩. ক ২৪. গ

২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা