আত্মবিশ্বাস রেখো, পরীক্ষা ভালো হবে |এসএসসি পরীক্ষা | প্রধান শিক্ষকের বিশেষ পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্নেল নুরন্ নবী (অব.)

আত্মবিশ্বাস রেখো, পরীক্ষা ভালো হবে

প্রিয় শিক্ষার্থী, এবারের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের ভয় পাবে না, দুশ্চিন্তা করবে না। কেবল –

  • ভালো করে প্রতিদিন সংশ্লিষ্ট পাঠ্যবইগুলো পড়বে। প্রতিটি বিষয় বহুনির্বাচনি ও রচনামূলক অংশে বিভক্ত রয়েছে। তাই বুঝেশুনে উত্তরগুলো পড়বে।

  • প্রতিদিন পড়বে, নিজে নিজে পড়বে, বুঝে বুঝে পড়বে। সারা বছর যা পড়েছ, তা-ই এখন রিভিশন দাও মনোযোগ দিয়ে। দেখবে সাফল্য আসবেই।

  • মনে আত্মবিশ্বাস রেখো, দেখবে পরীক্ষাটা ভালো হবে। অযথা কোনো রকম দুশ্চিন্তা করবে না।

  • তবে সারা দিন শুধু পড়বেই না, মাঝেমধ্যে বিশ্রাম নেবে। প্রয়োজনে শিক্ষক ও মা-বাবার সঙ্গে কথা বলবে।

  • পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।

  • সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না। কারণ, রিভিশন দিলে চোখ এড়িয়ে যাওয়া ভুলগুলো সহজেই ঠিক করে নিতে পারবে।

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবে।

    সবার জন্য শুভেচ্ছা রইল।

কর্নেল নুরন্ নবী (অব.) , সাবেক অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ, ঢাকা