এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২১: সমাজকর্ম ১ম পত্র
অধ্যায় ১
১. দিবাযত্ন কেন্দ্র, বেবিহোম, শিশুযত্ন কেন্দ্র, নারী উন্নয়ন ইত্যাদি কোন শ্রেণির কল্যাণে গঠিত কর্মসূচি?
ক. সুবিধাপ্রাপ্ত শ্রেণি
খ. স্বাবলম্বী শ্রেণি
গ. চাকরিজীবী শ্রেণি
ঘ. সুবিধাবঞ্চিত শ্রেণি
২. সদ্য নির্বাচিত সরকার তার দেশের মানুষের সামাজিক জীবনের সার্বিক কল্যাণের জন্য কাজ করতে চান। এ জন্য তাকে প্রথমত—
i. সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করতে হবে
ii. সুষ্ঠু সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে হবে
iii. সুষ্ঠু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৩. সমাজকর্ম আর্থসামাজিক স্বনির্ভরতা অর্জনের একটি প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
i. নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারে
ii. সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারে
iii. গোষ্ঠীগত শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৪. ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার যথাযথ স্বীকৃতি প্রদান করা হলে—
i. ব্যক্তির মধ্যকার সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হয়
ii. ব্যক্তির মধ্যে কর্মবিমুখতার মনোভাব সৃষ্টি হয়
iii. ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫. অর্থবহ সামাজিক পরিবর্তন আনতে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরি করে
খ. সব মানুষের কল্যাণ সাধন করে
গ. দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে
৬. কোনো সমাজের জটিল আর্থসামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
ক. সনাতন খ. আধুনিক
গ. প্রাচীন ঘ. শিল্প বিপ্লবোত্তর
৭. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
ক. মনোঃসামাজিক খ. ধর্মীয়
গ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
৮. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
খ. সমাজকর্ম
গ. শিল্প সমাজকল্যাণ
ঘ. সমাজবিজ্ঞান
৯. সক্ষমকারী পেশা বলতে কী বোঝায়?
ক. সমাজকর্মীর নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ. সমস্যাগ্রস্থ ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
ঘ. সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
১০. ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—
i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়
ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়
iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ‘Introduction to Social Work’ গ্রন্থের লেখক কে?
ক. আর এ স্কিডমোর এবং এম জি থ্যাকারি
খ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. জি উইলসন ও রাইল্যান্ড
ঘ. উইলেনস্কি ও লেবো
১২. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথষ্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. ইতিহাস
গ. অর্থনীতি
ঘ. সমাজকর্ম
১৩. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের ওপর দাঁড় করিয়েছেন কোন মনীষী?
ক. ডব্লিউ শেফার্ড
খ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. আরমান্ডো মরেলস
ঘ. এম জি থ্যাকারি
১৪. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূল ভিত্তি কী?
ক. ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক
খ. সামাজিক মিথষ্ক্রিয়া
গ. সামাজিক সম্পর্ক
ঘ. সামাজিক ভূমিকা
১৫. সাহায্যার্থীর অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়?
ক. ব্যক্তির নৈতিকতা
খ. ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা
গ. ব্যক্তির মূল্যবোধ
ঘ. ব্যক্তির সততা
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ঘ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ঘ ১৫.খ
মাহমুদ আমিন, সাবেক প্রভাষক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর