এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
২১. কোনটিতে ক্রসিং ওভার সংঘটিত হয়?
ক. দুটি অপত্য ক্রোমাটিডে
খ. দুটি সিস্টার ক্রোমাটিডে
গ. দুটি নন–সিস্টার ক্রোমাটিডে
ঘ. দুটি পরিণত ক্রোমাটিডে
২২. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় —
i. হ্যাপ্লয়েড উদ্ভিদে
ii. ডিপ্লয়েড উদ্ভিদে
iii. পলিপ্লয়েড উদ্ভিদে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে —
i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
ii. নন – সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মাইটোসিস ও মিয়োসিসের বৈসাদৃশ্য হচ্ছে —
i. DNA রেপ্লিকেশন
ii. ক্রসিং ওভার
iii. ক্রোমোজোম সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. কোষচক্রের প্রস্তুতি পর্যায়ে—
i. কোষস্থ ক্রোমোজোমাল DNA-এর অনুলিপন
ii. ATP সরবরাহ বৃদ্ধি হয়
iii. RNA ও প্রোটিন সংশ্লেষণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. কোষ প্রস্তুতির DNA অনুলিপন উপপর্যায়ে—
i. DNA-এর অনুলিপন হয়
ii. ৩০–৫০% সময় ব্যয় হয়
iii. বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
আলম উদ্ভিদবিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের একটি পর্যায় নিয়ে আলোচনা করছিল। যেখানে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করে ও জলযোজন ঘটে।
২৭. শিক্ষকের বর্ণিত পর্যায়টি মাইটোসিসের কোন পর্যায়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
২৮. ওপরের মাইটোসিসের পর্যায়ে—
i. স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে
ii. সিন্ডল ফাইবার বিলুপ্ত হয়
iii. কোষপ্লেটের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. প্রোমেটাফেজ
৩০. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.ঘ ৩০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন