এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

চিত্রের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও

৩১. X- এর পূর্ববর্তী ধাপকে কী বলে?

ক. আদ্য পর্যায় খ. মেটাফেজ–১

গ. অ্যানাফেজ–১ ঘ. গতি পর্যায়

৩২. চিত্রে Y ধাপের বৈশিষ্ট্য হচ্ছে —

i. নিউক্লিয়াসের জলযোজন

ii. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্ত হওয়া

iii. নিউক্লিওলাসের আবির্ভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

চিত্রটির আলোকে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

৩৩. চিত্রটি কোষ বিভাজনের কোন পর্যায়ের?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. ক্রসিংওভার ঘ. ডায়াকাইনেসিস

৩৪. চিত্রের A অংশে ঘটেছে —

i. শক্তির বিনিময়

ii. জিনের বিনিময়

iii. চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো —

i. খাটো ও মোটা হয়

ii. বিষুবীয় প্লেটে থাকে

iii. মেটাকাইনেসিস ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মিয়োসিসের কোন উপপর্যায়ে প্রান্তীয়করণ দেখা যায়?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. ডিপ্লোটিন ঘ. প্যাকাইটিন

৩৭. কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৩৮. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J, ও I-এর আকার ধারণ করে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

৩৯. ক্রসিংওভারের সূচনা ঘটে কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৪০. কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?

ক. মেটাকাইনেসিস

খ. ইন্টারকাইনেসিস

গ. ক্যারিওকাইনেসিস

ঘ. সাইটোকাইনেসিস

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.খ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন