এইচএসসি ২০২২ – জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ : বহুনির্বাচনী প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৭

২৪. Cycas–এর মূলকে কোরালয়েড বলার কারণ—

i. মূলের শীর্ষ স্ফীত থাকে

ii. দেখতে প্রবালের মতো

iii. নেমাটোড দ্বারা আক্রান্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৫. Cycas–এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এতে—

i. কোরালয়েড মূল উপস্থিত

ii. পাতা সরল

iii. সঙ্গীকোষ অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

চিত্রটির আলোকে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২৬. চিত্রের অংশটি সাইকাসের স্ত্রী উদ্ভিদের কোথায় অবস্থান করে?

ক. কাণ্ডের পার্শ্ব খ. মূলে

গ. পাতার শীর্ষে ঘ. কাণ্ডের শীর্ষে

২৭. চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো এতে—

i. বৃত্তের দুই পাশে ডিম্বক থাকে

ii. ২টি ডিম্বাণু সৃষ্টি হয়

iii. মিয়োসিস বিভাজন ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৮. নগ্নবীজী উদ্ভিদে—

i. সস্য হ্যাপ্লয়েড

ii. নিষেকের পূর্বে সস্য সৃষ্টি হয়

iii. ফল সৃষ্টি হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৯. ধান কোন প্রকৃতির ফল?

ক. ক্যাপসিউল

খ. বেরি

গ. সাইজোকার্প

ঘ. ক্যারিঅপসিস

৩০. কোন উদ্ভিদটিকে পাম ফার্ন বলা হয়?

ক. Thuja খ. Pteris

গ. Gnetum ঘ. Cycas

৩১. কোনটি Cycas-এর বৈশিষ্ট্য?

ক. সমরেণু প্রসূতা

খ. যৌগিকপত্র

গ. ট্রিপ্লয়েড সস্য

ঘ. গ্যামেটোফাইটিক

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২৪.খ ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ঘ ৩১.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা