এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

২১. কোনটি ব্যবস্থাপকীয় কাজ?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. মুনাফা বিতরণ

গ. তহবিল সংগ্রহকরণ

ঘ. মূলধন সুরক্ষা

২২. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?

ক. ১৯২০-১৯৩০

খ. ১৯৪০-১৯৫০

গ. ১৯৫০-১৯৬০

ঘ. ১৯৬০-১৯৭০

২৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অনিশ্চয়তা

ঘ. মূলধন কাঠামো

২৪. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. মুনাফা ও ঝুঁকি নীতি

গ. ঝুঁকি ও তারল্য নীতি

ঘ. পোর্টফোলিও নীতি

২৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. মূলধন কাঠামো

ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

২৬. সম্পদের সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. চলতি সম্পদ বৃদ্ধি

খ. নিট সম্পদ বৃদ্ধি

গ. স্থায়ী সম্পদ বৃদ্ধি

ঘ. মুনাফা বৃদ্ধি

২৭. অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়

খ. সুযোগ ব্যয় বৃদ্ধি পায়

গ. মুনাফা বৃদ্ধি পায়

ঘ. উৎপাদন বিঘ্নিত হয়

২৮. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী?

ক. শেয়ারপ্রতি আয়

খ. শেয়ারপ্রতি ব্যয়

গ. সংরক্ষিত আয়

ঘ. শেয়ারের বাজারমূল্য

২৯. সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়?

ক. কর

খ. আমদানি শুল্ক

গ. অনুদান

ঘ. রাজস্ব ব্যয়

৩০. ‘Arbitrage pricing theory’ উদ্ভাবন করেন কে?

ক. অ্যাডাম স্মিথ

খ. স্টিফেন স্মিথ

গ. স্টিফেন রস

ঘ. কার্ল মার্কস

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.গ

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন