এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৩১. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কী?
ক. সেবা খ. শিল্প
গ. বাণিজ্য ঘ. কৃষি
৩২. পরস্পর স্বেচ্ছায় জমি একত্র করে যে খামার গড়ে তোলা হয়, তাকে কী বলে?
ক. ব্যক্তিগত খামার
খ. ক্ষুদ্রায়তন খামার
গ. সমবায় খামার
ঘ. যৌথ খামার
৩৩. বাংলাদেশে কৃষির উপখাত কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩৪. ‘Biotechnology’ শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
ক. ১৯১৯ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ২০০০ সালে
৩৫. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে?
ক. মানুষ খ. সূর্য
গ. সমুদ্র ঘ. খাল
৩৬. কোন ফসল চাষে কৃষিজমির প্রয়োজন হয় না?
ক. মাশরুম খ. আখ
গ. শর্ষে ঘ. ভুট্টা
৩৭. বর্তমানে GDP-তে কৃষির কোন উপখাতের অবদান বেশি?
ক. প্রাণিসম্পদ
খ. বনজ সম্পদ
গ. মত্স্য সম্পদ
ঘ. শস্য ও শাকসবজি
৩৮. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ খ. ১৯৭৬
গ. ১৯৮৭ ঘ. ২০০১
৩৯. একজন কৃষকের আওতাধীনে আবাদযোগ্য কৃষি জমির পরিমাণকে কী বলে?
ক. কৃষি খামার
খ. কৃষি গবেষণা
গ. কৃষি জোত
ঘ. কৃষি উন্নয়ন
৪০. বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর?
ক. ২ একর খ. ৩ একর
গ. ৪ একর ঘ. ৫ একর
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন