এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

৪১. মূল্যবোধ কী?

ক. রীতিনীতি খ. আচরণের মানদণ্ড

গ. মানবরীতি ঘ. মানবাচরণ

৪২. ‘Valws’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?

ক. মূল্যহীন খ. মূল্যবান

গ. মূল্যমান ঘ. মূল্যবোধ

৪৩. কোনটি আপেক্ষিক প্রত্যয়?

ক. রিকশা খ. রেলগাড়ি

গ. মর্যাদা ঘ. মূল্যবোধ

৪৪. সমাজভেদে মূল্যবোধ কীরূপ হয়ে থাকে?

ক. একই থাকে খ. ভিন্ন হয়ে থাকে

গ. তারতম্য হয় না ঘ. পার্থক্য হয় না

৪৫. সার্বিক জীবনব্যবস্থা পরিচালিত হয় কীভাবে?

ক. সম্পদের ভিত্তিতে

খ. চাহিদার পরিপ্রেক্ষিতে

গ. সমাজের পরিপ্রেক্ষিতে

ঘ. মূল্যবোধের পরিপ্রেক্ষিতে

৪৬. কোনটি সমাজে লিপিবদ্ধ থাকে না?

ক. সম্পদ খ. মর্যাদা

গ. মূল্যবোধ ঘ. আদর্শ

৪৭. সাধারণ বিশ্বাসবোধ মানুষের আচার-আচরণকে কীভাবে নিয়ন্ত্রণ করে?

ক. প্রত্যক্ষভাবে খ. পরোক্ষভাবে

গ. সাধারণভাবে ঘ. কঠোরভাবে

৪৮. আচরণগত ভিত্তিতে মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৪৯. কোনটি সাধারণ মূল্যবোধের উদাহরণ?

ক. ইতিবাচক মূল্যবোধ

খ. নেতিবাচক মূল্যবোধ

গ. গঠন মূল্যবোধ

ঘ. পেশাগত মূল্যবোধ

৫০. নিচের কোনটি আচরণগত মূল্যবোধের প্রকারভেদ হিসেবে সমর্থনযোগ্য নয়?

ক. ব্যক্তিগত মূল্যবোধ

খ. ইতিবাচক মূল্যবোধ

গ. সামাজিক মূল্যবোধ

ঘ. পেশাগত মূল্যবোধ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.খ ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.খ ৪৮.ক ৪৯.গ ৫০.খ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)