এসএসসি পরীক্ষার বিশেষ পরামর্শ | পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিজ্ঞান

গাণিতিক সমস্যার সমাধান জরুরি

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা। তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করি। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা দিতে নিশ্চয়ই তৈরি হয়েছো। আমি পদার্থবিজ্ঞান বিষয়ে কিছু কথা বলছি।

১. সংক্ষিপ্ত সিলেবাসে যেসব অধ্যায় রয়েছে, সেসবের মধ্যে থাকা সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবে। সব সংজ্ঞা অবশ্যই পাঠ্যবইয়ের মতো হতে হবে। এ ক্ষেত্রে নিজস্ব কিছু বাড়তি শব্দ জুড়ে দেওয়ার দরকার নেই।

২. এসব অধ্যায়ে বিভিন্ন বিজ্ঞানীর দেওয়া সূত্রগুলো আয়ত্ত করবে। এ ক্ষেত্রেও নতুন কিছু শব্দ বা বাক্য জুড়ে দেওয়ার সুযোগ নেই।

৩. প্রতিটি অধ্যায়ে কিছু গাণিতিক সূত্র রয়েছে। সেগুলো মনে রাখতেই হবে। কারণ, সূত্রগুলো না জানলে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে না।

৪. গাণিতিক সমস্যা সমাধানে সঠিক একক লিখতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতির একক ব্যবহার করতে হবে। মিটার–কিলোগ্রাম–সেকেন্ড হলো আন্তর্জাতিক পদ্ধতির একক।

৫. প্রয়োজনীয় ক্ষেত্রে চিত্র আঁকা জরুরি। মনে রেখো, চিত্র অধিক সুন্দর হওয়ার চেয়ে শুদ্ধ হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

৬. আলো ও তড়িৎসংক্রান্ত অংশের চিত্রে যথাযথ তির চিহ্ন (→) ব্যবহার করতে হবে।

৮. সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এমন প্রশ্ন বাছাই করবে, যেগুলোর উত্তর ভালো করে জানা আছে। এ ক্ষেত্রে খুব সতর্ক থাকবে।

পরিশেষে বলি, বিষয়বস্তুর স্পষ্ট ধারণা নিয়ে প্রস্তুতি নিলে পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে।

মোহাম্মদ দৌলত, সিনিয়র শিক্ষক, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম