এসএসসি পরীক্ষার বিশেষ পরামর্শ | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সাল ও স্থানের নাম শুদ্ধ হতে হবে

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা তোমাদের জন্য দরকারি বিষয়। এ বিষয়ে এ বছর সাতটি অধ্যায়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।

প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে নাম ও সাল অনেক গুরুত্বপূর্ণ। সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার ওপর একটা প্রশ্ন থাকবে। তার উত্তর বুঝে উত্তর লিখবে।

তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ গৌড়, বঙ্গ, হরিকেল, সমতট খুব গুরুত্বপূর্ণ। এখানে নাম ও নামের সঠিক বানান মনে রাখবে। সেই সঙ্গে সাল, স্থানের নাম, শাসনকর্তার নামের বানান ভুল করা চলবে না। এই জনপদে নদীর নাম আছে, তা ঠিক ঠিক মনে রাখতে হবে।

একাদশ অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন ও তার ঘটনাপ্রবাহের ওপর। অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে পড়বে।

এখানে অনেক সাল, নাম, ঘটনাপ্রবাহ ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। রাজনৈতিক দল গঠন, দলের নাম, তাদের আন্দোলনের সাল ও বিষয় ভালো করে মনে রাখবে।

দ্বাদশ অধ্যায়ে ছয় দফা দাবি, আগরতলা মামলা, গণ–অভ্যুত্থান, ১১ দফা দাবি ইত্যাদি রয়েছে। সব কটিই গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে ১৯৭০ সালের নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এ অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসবে। বহুনির্বাচনি প্রশ্নও আসবে।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের সূচনা, মুজিবনগর সরকার গঠন, স্মৃতিস্তম্ভসহ অনেক বিষয় রয়েছে। এখানে অনেক সাল, ঘটনা ও যুদ্ধ বিষয়ে অনেক তথ্য রয়েছে। ভালো করে পড়বে এবং মনে রাখবে। চতুর্দশ অধ্যায়ে একটি স্বাধীন দেশ, সংবিধানসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। প্রতিটি বিষয় ও তথ্য গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ দিয়ে পড়বে। বুঝে পড়ো, তাহলে সহজেই তা মনে রাখতে পারবে।

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক , উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা