এসএসসি পরীক্ষার বিশেষ পরামর্শ | রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়ন

সংকেত ও বিক্রিয়া সঠিক হতে হবে

প্রিয়শিক্ষার্থী, তোমাদেরপরীক্ষাটাসংক্ষিপ্তসিলেবাসেহবে।রসায়নেরঅধ্যায়হলো৩, ৪, ৫ও১১।এসবঅধ্যায়েথাকবেপদার্থেরগঠন, পর্যায়সারণি, রাসায়নিকবন্ধনওখনিজসম্পদ: জীবাশ্ম।সৃজনশীলঅংশে৮টিপ্রশ্নথাকবে।২টিরউত্তরদিতেহবে।নম্বর১০করেমোট২০থাকবে।বহুনির্বাচনিপ্রশ্নথাকবে২৫টি।যেকোনো১২টিরউত্তরদিতেহবে।নম্বর১২।

অর্থাৎ মোট নম্বর থাকবে ৩২। পদার্থের গঠন অধ্যায়ে ইলেকট্রন, প্রোটন, শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখে নেবে। পর্যায় সারণি অধ্যায়ের শ্রেণি নির্ণয়, পর্যায় নির্ণয় ভালো করে পড়বে। রাসায়নিক বন্ধন অধ্যায়ে রাসায়নিক সংকেত সঠিক হতে হবে। আণবিক ও গাঠনিক সংকেত ভালোভাবে বুঝে নেবে। খনিজ সম্পদ অধ্যায়ে প্রাকৃতিক গ্যাস, পলিমার, হাইড্রোকার্বন, অ্যালডিহাইড ও অ্যালকোহলের ধর্ম ভালো করে পড়বে।

রসায়নে গাণিতিক সমস্যার সমাধান ঠিকমতো করবে। একক ঠিকমতো লিখবে। ভুল করলে কিন্তু নম্বর কমে যাবে। বহুনির্বাচনি অংশে বেশি মনোযোগ দেবে।

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা