পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৬১. কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৯৫৪ সালের ২ মার্চ
খ. ১৯৫৪ সালের ৪ মার্চ
গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল
ঘ. ১৯৫৪ সালের ১ মে
৬২. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তভুর্ক্ত ছিল—
i. অবাধ নির্বাচন
ii. বেতন বৈষম্য হ্রাস
iii. সেচব্যবস্থার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. ১৯৭০ সালের নির্বাচনে কোনটির গণরায়ের প্রতিফলন দেখা যায়?
ক. ভাষা আন্দোলনের
খ. যুক্তফ্রন্টের
গ. ছয় দফার
ঘ. ’৬৯-এর গণ–অভ্যুত্থানের
৬৪. কে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করেন?
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. ইস্কান্দার মির্জা
ঘ. মোনায়েম খান
৬৫. ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসনে জয় লাভ করে?
ক. ১১৯টি খ. ১৬৭টি
গ. ২২৩টি ঘ. ২৩৭টি
৬৬. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক. ৭ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর
গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৭ ডিসেম্বর
৬৭. ঐতিহাসিক আগরতলা মামলার বিচার শুরু হয় কোথায়?
ক. আগরতলায় খ. ঢাকায়
গ. করাচিতে ঘ. লাহোরে
৬৮. আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের
বিরুদ্ধে ছাত্রসমাজ কত দফা কর্মসূচি ঘোষণা করে?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ১৫ দফা ঘ. ২১ দফা
৬৯. ‘মৌলিক গণতন্ত্রে’ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভোটার ছিল কত?
ক. ৪০ হাজার
খ. ৮০ হাজার
গ. ২২ লাখ
ঘ. ৬৪ লাখ
৭০. পাকিস্তানি শাসন পর্বে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন কোনটি?
ক. অসহযোগ আন্দোলন
খ. ভাষা আন্দোলন
গ. ৬ দফা দাবি
ঘ. ২১ দফা দাবি
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন