এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও
জনাব ‘ক’ ব্রিটেনে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন সংস্থায় যাতায়াত করতেন।
৭১.জনাব ‘ক’ মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করছেন?
ক. প্রবাসী বাঙালির
খ. পেশাজীবীর
ঘ. জনসাধারণের
গ. রাজনৈতিক নেতাদের
৭২. উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছে —
ক. মুক্তিযোদ্ধাদের সাহস জোগাতে
খ. শরণার্থীদের উৎসাহ প্রদান করতে
গ. জনমত গঠনে
ঘ. জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করতে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ থেকে ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
‘ক’ দেশের স্বাধীনতাযুদ্ধের সময় জনাব ‘খ’ একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন ও এই কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সঙ্গে পরিচালনা করেন।
৭৩. তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতা জনাব ‘খ’– এর মতো?
ক. তাজউদ্দীন আহমদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. এম মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
৭৪. উদ্দীপকে উল্লিখিত সরকারটি কেমন ধরনের?
ক. গণতান্ত্রিক সরকার
খ. অনির্বাচিত সরকার
গ. মুজিবনগর সরকার
ঘ. পাকিস্তান সরকার
৭৫. অন্য সরকারগুলোর মতো এই সরকারের ছিল —
i. বিভিন্ন মন্ত্রণালয়
ii. আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
iii. মন্ত্রণালয়গুলোর বিভিন্ন কার্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬. ৬ দফার আন্দোলন কবে হয়েছিল?
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
৭৭. ১১ দফার আন্দোলন কবে হয়েছিল?
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৮ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
৭৮. বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৪
গ. ১৯৭৫ ঘ. ১৯৯০
৭৯. গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয় কত সালে?
ক. ১৯৬৬ সালে ৫ মে
খ. ১৯৬৯ সালে ১৮ জুন
গ. ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৯০ সালে ৬ ডিসেম্বর
৮০. শিক্ষার হার বেড়ে বর্তমানে কত হয়েছে?
ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ
গ. ৭৩ ভাগ ঘ. ৮১ ভাগ
অধ্যায় ২: ৭১.ক ৭২.গ ৭৩.ক ৭৪.গ ৭৫.গ ৭৬.ক ৭৭.খ ৭৮.ক ৭৯.ঘ ৮০.গ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন