করপোরেট ও মিডিয়া জগতের চেনামুখদের বক্তৃতা শোনা যাবে আগামী শুক্রবার
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে ১৮ মার্চ ‘রাইজ অ্যাবাভ অল ২০২২’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি।
করপোরেট জগতের বেশ কিছু পরিচিত মুখ, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা অঙ্গনের মানুষ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। শোনাবেন তাঁদের সাফল্য, ব্যর্থতা কিংবা ব্যর্থতা থেকে উঠে আসার গল্প ও অভিজ্ঞতা।
বক্তাদের মধ্যে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, আকিজ ভেনচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, ওরাকলের কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, নয়েজ জিন্স এবং লাভজেনের সহপ্রতিষ্ঠাতা মনীষ চৌহান ও অনুরাগ চৌহান, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, অভিনেতা সিয়াম আহমেদ এবং কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও রাবা খান।
অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য এই লিংকের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে।