কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
ছবি: বাসস

কর্মমুখী এবং সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

গতকাল শনিবার রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুধু পুথিগত বিদ্যায় নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। জাতির জনক দেশটাকে স্বাধীন করে সবাইকে স্বাধীন সত্তা দিয়ে গেছেন। উত্তরণের বিভিন্ন ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সেই ক্ষেত্রকে অবলম্বন করেই আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যিক হিসেবে সবাই আত্মপ্রকাশ করতে পারছেন।

আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হালিম পাটোয়ারী।