যে গণিত ব্যবহার করে সঠিক হিসাব-নিকাশের ম্যাধ্যমে সুদূর মঙ্গল গ্রহে রোবট পাঠানো হয়, আবার সে গণিত ব্যবহার করেই বাজারে ৪ হালি ডিম বেচা হয়।
সর্বত্র যে গণিতের এত আধিপত্য, সেই গণিতের সাহায্যে নিজের হাত না কেটে, আস্ত মানুষকে ভ্যানিশ না করে, টুপি থেকে খরগোশ বের না করে,
কেবল খাতা-কলমেই গণিত দিয়ে জাদু দেখিয়ে দিলে অবাক হওয়ার থাকবে কী?
এত ঢং করে ভূমিকা বলার কারণ, আজ একটা জাদু দেখাবো, তবে তা অবশ্যই গণিতের সাহায্যে।
খাতা কলম নিয়ে বসে পড়ো। যেভাবে বলি, সেভাবে ধাপে ধাপে এগিয়ে চলো।
প্রথমে ৩ অংকের একটা সংখ্যা লিখো।
এরপর তাকে উল্টিয়ে ফেলো। (আবার খাতা উল্টিয়ে ফেলো না, যে সংখ্যাটি লিখেছো, তাকে উল্টো দিক থেকে লিখো)
এখন বড় সংখ্যা থেকে ছোটটি বিয়োগ করো।
অর্থাৎ,
আচ্ছা,বিয়োগফল এল ধরো A B C.
এবার এটিকে আবার উল্টিয়ে লিখে সংখ্যা দুটিকে যোগ করে ফেলো। উত্তর যেন কত এল?
১০৮৯ না?
হ্যা, এটাই আসবে। কেননা, সব কেসে এটাই একমাত্র সমাধান।
এখন কোটি টাকার প্রশ্ন, কেন সবসময় ১০৮৯ আসে?
চলো খুঁজে বের করা যাক।
প্রথমেই দেখো,৩ অংকের সংখ্যাটিকে উল্টিয়ে বিয়োগ করলে আমরা যে বিয়োগফল A B C পাই তার মান কীরূপ?
যেহেতু X Z, তাই আমরা যখন বাঁ পাশে Z থেকে Y বিয়োগ করলাম, তখন কিন্তু আমাদের হাতে ১ থাকে,যার ফলে আমরা যখন মাঝে y থেকে y বিয়োগ করতে যাই,তখন কিন্তু b- এর মান 0 না হয়ে 9 হয়।
এ তো গেল b- এর মানের কথা। এবার আসা যাক a এবং c- এর মানের দিকে।
তোমরা কি ধরতে পেরেছ a+c=9?
এটা কেন, তা বলি।
দেখো c=(10+z)-x
আর a=x-z,তাই না?
না,যেহেতু হাতে ১ ছিল,তাই,
a=x-(z+1)
তাহলে c+a=(10+z)-x+x-(z+1)
যোগ-বিয়োগ করে দেখো, মান আসে 9.
এবারে ২য় ধাপ। এটা খুব সহজ।
দেখো, a+c=9. এটা কিন্তু আমরা জানি। এরপর b- এর মান 9 হওয়ায় b- এর সাথে b যোগ করায় মান এসেছে 18- এর 8, আর হাতে থাকছে 1.
আর সবশেষে আবার a+c, সঙ্গে হাতে ছিল 1, তাহলে মান এল 10.
তাহলে সবকিছু মিলিয়ে মান এল কত?
১০৮৯...!!!
মিসির আলি মনে করেন, প্রকৃতিতে রহস্য বলে কিছু নেই, সবকিছু যুক্তি মেনে চলে।
আমি প্রকৃতির কথা জানি না, তবে এরপর থেকে কেউ যদি গণিতের জাদু দেখাতে আসে, তাহলে অবশ্যই সেই জাদুর কনস্ট্রাকশন নিয়ে চিন্তা করবে। গণিত সবসময় যুক্তি মেনে চলে। আপাতদৃষ্টিতে যেটা জাদু মনে হচ্ছে সেটা আমার মত ভালো(!) মানুষদের ধান্দাবাজি ছাড়া আর কিছু না। রহস্যের প্যাঁচ খুলতে প্রয়োজন একটুখানি চিন্তা করা।
সত্যি হোক গণিতের স্বপ্নযাত্রা।