গণিত ইশকুল | পাইয়ের আদ্যোপান্ত: পর্ব ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্কিমিডিস পিথাগোরাসের সূত্র ব্যবহার করে শেষ পর্যন্ত ৯৬ বাহুবিশিষ্ট বহুভুজ ব্যবহার করে পাইয়ের মানের খুবই ভালো একটা অনুমান করেন। তিনি বলেছিলেন, পাইয়ের মান হবে ৩.১৪০৮ থেকে ৩.১৪২৯–এর মধ্যে, যা কিনা তখনকার সময়ের জন্য অনেক বড় সাফল্য।এই একই রকম পদ্ধতি ব্যবহার করে চীনের গণিতবিদ Zu Chongzhi পাইয়ের মান বের করেছিলেন। তিনি অবশ্য আর্কিমিডিসের এই পদ্ধতি সম্পর্কে জানতেন না। এই গণিতবিদ ২৪,৫৭৬ বাহুবিশিষ্ট বহুভুজ নিয়ে কাজ করেছিলেন এবং পাইয়ের মান 3.14159292035 বের করেছিলেন, যা ছিল অনেক বেশি নির্ভুল।

এতো গেল প্রাচীনকালে মানুষ কীভাবে পাইয়ের মান বের করত, সে গল্প। এখানে বোঝাই যাচ্ছে যে এসব পদ্ধতি দিয়ে পাইয়ের মান বের করা অনেক কষ্টসাধ্য বিষয়, যার কারণে এরপর মানুষ চেষ্টা করতে লাগল অন্য আর কীভাবে পাইয়ের মান বের করা যায়। তারা খুঁজেও পেয়েছিল অসাধারণ কিছু উপায়, যা কিনা অনেক সহজেই আমাদের পাইয়ের মান বের করতে সাহায্য করেছে। তাদের বের করা কিছু পদ্ধতির মধ্যে অন্যতম হলো অসীম ধারার সমষ্টি আকারে পাই লেখা।

যেমন আমরা লিখতে পারি—

এখানে আমরা যত বেশিসংখ্যক পদ যোগ করব, পাইয়ের তত ভালো মান পাওয়া যাবে। আরেকটি বিখ্যাত উপায় বের করেছিলেন জন ওয়ালি। তিনি π–এর জন্য ধারা লিখেছিলেন এভাবে—

জাকারিয়াস ২০০ ঘর পর্যন্ত গণনা করে সবাইকে তাক লাগিয়ে দেন। ১৯ শতকে সবচেয়ে ভালো সাফল্য উইলিয়াম শাঙ্কের। ১৫ বছরে তিনি দশমিকের পর ৭০৭ ঘর পর্যন্ত গণনা করেন । তবে পরে দেখা যায়, সামান্য ভুলের জন্য ৫২৭ ঘর পর্যন্ত তাঁর হিসাব ঠিক ছিল। তবে সবচেয়ে মজার কাহিনি হলো, আঠারো শতকে জানা গেল, কোনো ধরনের গাণিতিক গণনা করেই পাইয়ের মান বের করা যাবে না। ১৭৬১ সালে জোহান হেনরিখ ল্যাম্বার্ট আবিষ্কার করেন, π একটি অমূলদ সংখ্যা। এটার প্রমাণ নাহয় অন্য একদিন দেখব।

বিশ শতকে কম্পিউটারের উদ্ভাবনের পর π গণনায় নতুন জোয়ার আসে। ভন হিউম্যান ১৯৪৯ সালে পাইয়ের ২০৩৭ ঘর পর্যন্ত গণনা করেন। তবে আমাদের ভারতীয় মহা গণিতবিদ রামানুজন পাইয়ের মান বের করার জন্য অনেক সিরিজ বের করেছিলেন, যা কিনা অন্য সব পদ্ধতি থেকে ভালো মান দিয়ে থাকে। বর্তমানেও কম্পিউটার প্রোগ্রামে পাইয়ের মান বের করার জন্য তাঁর সূত্র ব্যবহৃত হয়ে থাকে। কেউ চাইলে ইন্টারনেট থেকে তাঁর সূত্রটি দেখে নিতে পারেন। আমি এখানে লিখলাম না। কারণ, সূত্রগুলো ওনার মতোই অনেক বড়।

এবার যদি বলতে চাই, পাইকে এই π গ্রিক অক্ষর দিয়ে লেখা হয় কবে থেকে? অবশ্য এটার উত্তর খুঁজতে হলে আমাদের বেশি দিন পেছনে যেতে হবে না। ওয়িলিয়াম জন সর্বপ্রথম ১৭০৬ সালে π অক্ষর ব্যবহার করেন এবং পরবর্তীকালে অয়লার তাঁর বিভিন্ন বইয়ের মধ্যে π অক্ষর ব্যবহার করেন। এরপর থেকেই সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পেতে থাকে। মূলত অয়লার তখনকার সময় অনেক প্রভাবশালী গণিতবিদ ছিলেন বলেই তাঁর ব্যবহৃত π অক্ষর সবার কাছে পরিচিতি পায়।

তবে পাই দিবস উদ্‌যাপন একদমই বেশি দিন আগের কথা না। যেহেতু পাইয়ের মান ৩.১৪১৫…, তাই ১৯৮৮ সালে মার্চ মাসের ১৪ তারিখে Larry Shaw নামের এক পদার্থবিদ সর্বপ্রথম পাই দিবস উদ্‌যাপন করেন। এরপর এটা USA–তে ছুটির দিন হিসেবে পালন করা হয়। আর এখন তো আমরা আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে থাকি। তাহলে বোঝাই গেল যে পাইয়ের পথচলা অনেক আগে থেকেই এবং এর প্রতিটি অঙ্কই গণিতবিদদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফল।

পাইয়ের আদ্যোপান্ত: পর্ব ১