গণিত – সেট: ২ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো গণিতের সেট : ২। এরকম প্রতিদিন একটি করে মোট ৭ টি সেট প্রকাশিত হবে। ৭ টি সেটে মোট প্রশ্ন থাকবে ৭০ টি। আশাকরি তোমাদের গণিতের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে।
গণিত – সেট: ২
প্রশ্ন ১১: যে আয়তের চারটি বাহু সমান তাকে কী বলে?
উত্তর: বর্গ।
প্রশ্ন ১২: আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো কী রকম?
উত্তর: সমান ও সমান্তরাল।
প্রশ্ন ১৩: যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?
উত্তর: ট্রাপিজিয়াম।
প্রশ্ন ১৪: যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?
উত্তর: সামান্তরিক।
প্রশ্ন ১৫: সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো কী রকম?
উত্তর: পরস্পর সমান।
প্রশ্ন ১৬: যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?
উত্তর: রম্বস।
প্রশ্ন ১৭: রম্বসের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর: পরস্পর সমান।
প্রশ্ন ১৮: একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কী বলে?
উত্তর: কর্ণ।
প্রশ্ন ১৯: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?
উত্তর: মধ্য বিন্দুতে।
প্রশ্ন ২০: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?
উত্তর: মধ্য বিন্দুতে