গণিত – সেট: ৩ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো গণিতের সেট : ৩। এরকম প্রতিদিন একটি করে মোট ৭ টি সেট প্রকাশিত হবে। ৭ টি সেটে মোট প্রশ্ন থাকবে ৭০ টি। আশাকরি তোমাদের গণিতের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে।
গণিত – সেট: ৩
প্রশ্ন ২১: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।
প্রশ্ন ২২: রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর: রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।
প্রশ্ন ২৩: বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান?
উত্তর: হ্যাঁ, সমান।
প্রশ্ন ২৪: একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?
উত্তর: ব্যাসার্ধ।
প্রশ্ন ২৫: বৃত্তের পরিধির যেকোনো অংশকে কী বলা যায়?
উত্তর: বৃত্তচাপ।
প্রশ্ন ২৬: ব্যাস কী?
উত্তর: ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা।
প্রশ্ন ২৭: এক ইঞ্চি = কত সেমি.?
উত্তর: ২.৫৪ সেমি.
প্রশ্ন ২৮: একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?
উত্তর: দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে
প্রশ্ন ২৯: ১ কিলোমিটার = কত মিটার?
উত্তর: ১০০০ মিটার
প্রশ্ন ৩০: ১ টন = কত কিলোগ্রাম?
উত্তর: ১০০০ কিলোগ্রাম
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা