গণিত – সেট: ৫ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো গণিতের সেট : ৫। এরকম প্রতিদিন একটি করে মোট ৭ টি সেট প্রকাশিত হবে। ৭ টি সেটে মোট প্রশ্ন থাকবে ৭০ টি। আশাকরি তোমাদের গণিতের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
গণিত – সেট: ৫
প্রশ্ন ৪১: অধিবর্ষের বছরের মোট দিনসংখ্যা কত?
উত্তর: ৩৬৬।
প্রশ্ন ৪২: ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল?
উত্তর: ২৮ দিন।
প্রশ্ন ৪৩: ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন ৪৪: এক দশক কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০ বছরের সময়কালকে এক দশক বলে।
প্রশ্ন ৪৫: এক যুগ কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১২ বছরের সময়কালকে এক যুগ বলে।
প্রশ্ন ৪৬: এক শতাব্দী কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে এক শতাব্দী বলে।
প্রশ্ন ৪৭: ১ ঘণ্টা = কত সেকেন্ড?
উত্তর: ৩,৬০০ সেকেন্ড।
প্রশ্ন ৪৮: ১ দিন = কত সেকেন্ড?
উত্তর: ৮৬,৪০০ সেকেন্ড।
প্রশ্ন ৪৯: ৩০ দিন = কত সেকেন্ড?
উত্তর: ২৫,৯২,০০০ সেকেন্ড।
প্রশ্ন ৫০: ১ ঘণ্টা = কত মিনিট?
উত্তর: ৬০ মিনিট।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা