জাককানইবিতে ভর্তি প্রক্রিয়া শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাল রোববার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি–ইচ্ছুক আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ন্যূনতম স্কোর ৩০ পেতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে ন্যূনতম স্কোর পেতে হবে ২৮। তবে জিএসটি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি–ইচ্ছুক সাধারণ ও কোটাধারী উভয় শিক্ষার্থীর ক্ষেত্রে উত্তর করা বিষয়গুলোর মধ্যে যেকোনো বিষয়ের কোনোটিতে নেগেটিভ নম্বর পেলে কোনো অনুষদে আবেদন করতে পারবেন না।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ছবি: জাককানইবির ওয়েবসাইট

বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ১২ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ১৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি ৪০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, ইউক্যাশ) মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির জন্য ১২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির জন্য ১২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে এই ওয়েবসাইটে গিয়ে জিএসটি ভর্তি পরীক্ষার ইউনিট, রোল নম্বর ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে পরে। পরে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

এ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৯০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে এফএ ইউনিটের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ৫৫ জন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ৫০ জন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২৫ জন, দর্শন বিভাগে ৫০ জন, সংগীত বিভাগে ৫৫ জন ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ২৫ জন।

এফএসই ইউনিটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন এবং পরিসংখ্যান বিভাগে ৪০ জন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ছবি: জাককানইবির ওয়েবসাইট

এফবিএ ইউনিটে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৫০ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৫০ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৫০ জন, ব্যবস্থাপনা বিভাগে ৫০ জন এবং মার্কেটিং বিভাগে ৩০ জন।

এফএসএস ইউনিটে অর্থনীতি বিভাগে ৫০ জন, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগে ৫০ জন, ফোকলোর বিভাগে ৫০ জন, নৃবিজ্ঞান বিভাগে ৫০ জন, পপুলেশন সায়েন্স বিভাগে ৫০ জন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে ৫০ জন এবং সমাজবিজ্ঞান বিভাগে ৫০ জন।

এফএল ইউনিটের আইন ও বিচার বিভাগে ৫০ জন এবং এফএফএ ইউনিটের চারুকলা বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এফএসই ইউনিটে জিএসটি পরীক্ষায় অংশ নেওয়া এ ইউনিটের শিক্ষার্থীরা কেবল অংশ নিতে পারবেন।