এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১: জীববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৪
১. মানুষের রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত কত?
ক. ৭০০ ঃ ১ খ. ৫০০ ঃ ১
গ. ১ ঃ ৫০০ ঘ. ১
ঃ ৭০০
২. কোনটি হেপারিন তৈরি করে?
ক. মনোসাইট খ. বেসোফিল
গ. নিউট্রোফিল ঘ. ইউসিনোফিল
৩. রক্ত সঞ্চালনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে?
ক. Ca++ খ. Mg++
গ. Cu++ ঘ. Fe++
৪. কোনটি থেকে ফুসফুসীয় ধমনি উৎপন্ন হয়?
ক. বাঁ অলিন্দ খ. ডান অলিন্দ
গ. বাঁ নিলয় ঘ. ডান নিলয়
৫. পেসমেকার ব্যবহারের কারণ হলো—
i. হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত প্রবাহে বাধাগ্রস্ত হলে
ii. সাইনো অ্যাট্রিয়াল নোড ক্ষতিগ্রস্ত হলে
iii. রক্তবাহিকায় প্লাক জমার কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬ . রক্তের হিমোগ্লোবিনসমৃদ্ধ কণিকা—
i. নিউক্লিয়াসযুক্ত ii. দ্বিঅবতল
iii. রঞ্জকপদার্থসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কৃত্রিম পেসমেকার ব্যাটারি কিসে তৈরি?
ক. ক্যাডমিয়াম খ. লিথিয়াম
গ. অ্যালুমিনিয়াম ঘ. ইউরেনিয়াম
৮. কোনটি হৃৎপিণ্ডের অংশ?
ক. ক্যানালিকুলি খ. পেশিসূত্র
গ. কন্ড্রোসাইট ঘ. ইন্টারক্যালেটেড ডিস্ক
৯. কোনটি হিমোস্ট্যাটিক প্ল্যান গঠন করে?
ক. লোহিত কণিকা খ. শ্বেতকণিকা
গ. অনুচক্রিকা ঘ. লসিকা
১০. রক্তরসে নাইট্রোজেনঘটিত অপ্রোটিন পদার্থ কোনটি?
ক. প্রোথম্বিন খ. বিলিরুবিন
গ. ক্রিয়েটিনিন ঘ. ফাইব্রিনোজেন
১১. রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ডান অলিন্দ–ডান নিলয়–ফুসফুস–বাঁ অলিন্দ
খ. বাঁ অলিন্দ–বাঁ নিলয়–ফুসফুস–সারা দেহ
গ. ডান নিলয়–সারা দেহ–ডান অলিন্দ– ফুসফুস
ঘ. বাঁ নিলয়–ফুসফুস–বাঁ অলিন্দ–সারা দেহ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা