জীববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১০. কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম?

ক. Hydra vulgaris

খ. Taenia solium

গ. Pila globosa

ঘ. Spongilla lacustris

১১. কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

ক. Cavia procellus

খ. Naja naja

গ. Copsychus Saularis

ঘ. Panthera tigris

১২. এপিডার্মাল আঁইশ কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়?

ক. সরীসৃপ খ. অস্থিময় মাছ

গ. উভচর ঘ. তরুণাস্থিময় মাছ

১৩. প্রাণিজগতের কোন পর্বের প্রাণীর মধ্যে অপ্রকৃত সিলোম পাওয়া যায়?

ক. Platyhelminthes

খ. Nematoda

গ. Mollusca

ঘ. Annelida

১৪. Echinodermata পর্বের—

i. পূর্ণাঙ্গ প্রাণীরা পঞ্চ-অরীয় প্রতিসম

ii. লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম

iii. প্রাণীদের মধ্যে পানি সংবহনতন্ত্র পরিলক্ষিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায় ২

১. কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের মতো কাঁটাযুক্ত?

ক. পেনিট্র্যান্ট

খ. ভলভেন্ট

গ. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট

ঘ. স্টোরিওলিন গ্লুটিন্যান্ট

২. হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়—

i. বহিঃত্বকে

ii. মেসোগ্লিয়ায়

iii. অন্তঃত্বকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত পাখনা জোড়াকে কী বলে?

ক. শ্রেণি পাখনা খ. পায়ু পাখনা

গ. পুচ্ছ পাখনা ঘ. বক্ষ পাখনা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ

অধ্যায় ২: ১. গ ২. খ ৩. ঘ


বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক

রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা