অধ্যায় ৩
১. যকৃতে শর্করা-জাতীয় খাদ্য কোন রূপে জমা থাকে?
ক. গ্লুকাগন খ. বিলিরুবিন
গ. কোলেস্টেরল ঘ. গ্লাইকোজেন
২. কোনটি বৃহদন্তের অংশ?
ক. সিকাম খ. ইলিয়াম
গ. জেজুনাম ঘ. ডিওডেনাম
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাত্তার স্যার ক্লাসে পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।
৩. সাত্তার স্যারের উল্লিখিত আলোচনায় অ্যাসিডবিরোধী হরমোন কোনটি?
ক. গ্লুকাগন খ. ইনসুলিন
গ. গ্যাস্ট্রিক ঘ. সিক্রেটিন
৪. স্যারের উল্লিখিত আলোচনায় কোলেসিস্টোকাইনিন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে?
ক. লালাগ্রন্থি থেকে
খ. অগ্ন্যাশয় থেকে
গ. পাকস্থলীর মিউকোসা থেকে
ঘ. ডিওডেনামের মিউকোসা থেকে
৫. অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. গ্লাইকোলাইসিস
খ. গ্লাকোজেনেসিস
গ. গ্লাইকোজেনেসিস
ঘ. গ্লুকোনিওজেনেসিস
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব রহমানের উচ্চতা ১ দশমিক ৫ মিটার এবং ওজন ৬৫ কেজি।
৬. উদ্দীপক অনুযায়ী রহমান সাহেবের BMI কত?
ক. ২০ দশমিক ৮ খ. ২৩ দশমিক ৫
গ. ২৮ দশমিক ৮ ঘ. ৬৬ দশমিক ৫
৭. তাঁর সুস্বাস্থে৵র জন্য যা প্রয়োজন তা হলো—
i. লোভনীয় খাদ্য গ্রহণ
ii. নিয়মিত ব্যায়াম
iii. নিয়মিত ওজন পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কোনটি মানুষের লালাগ্রন্থি?
ক. গ্যাস্ট্রিক গ্রন্থি
খ. প্যারোটিড গ্রন্থি
গ. সবুজ গ্রন্থি
ঘ. সাব-লিঙ্গুয়াল গ্রন্থি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ঘ