পরীক্ষার সময়সূচি
পরীক্ষার সময়সূচি হাতের কাছে রাখো। যখন প্রয়োজন হবে, তখনই যেন তুমি দেখে নিতে পারো।
রিভিশন দাও
পরীক্ষায় নির্ধারিত বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালো করে রিভিশন দাও। প্রয়োজনে লিখে তারপর মিলিয়ে নাও কেমন হলো।
প্রতিদিনের পড়া
রাত বেশি জাগবে না এখন। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। মুঠোফোন, ফেসবুক বন্ধ রাখো কয়েক দিন। লাভটা তোমারই হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলো
পুষ্টিকর খাবার খাও। স্বাস্থ্যবিধি মেনে চলো। নিজের শরীরের যত্ন নাও। এখন একটু ঠান্ডা পড়ছে। সাবধান ঠান্ডা লাগাবে না।
দরকারি জিনিসপত্র
পরীক্ষার দরকারি জিনিসপত্র, যেমন কলম, পেন্সিল, পরীক্ষার প্রবেশপত্র, জ্যামিতি বক্স, স্কেলসহ যা লাগে, তা আগেই গুছিয়ে রাখবে।
টেনশন করবে না
পরীক্ষা নিয়ে অযথা কোনো টেনশন করবে না। সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার কারণে তোমার প্রস্তুতি ভালোই হয়েছে।
চারটি ধাপ
প্রতিটি বিষয়ের সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ খুব ভালো করে রিভিশন দেবে। সৃজনশীল অংশের চারটি ধাপ ঠিকমতো মেনে প্রশ্নের উত্তর লিখবে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা