ঠিকমতো করবে সমস্যার সমাধান | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় কিভাবে ভালো নম্বর তোলা যায়,তার টিপসঃ

নম্বর বিভাজন

  • পরীক্ষায় সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি

  • ১১টি প্রশ্ন থেকে যে কোন ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৩ × ১০ অর্থাৎ ৩০ নম্বর।

  • নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে যে কোন ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

  • নম্বর থাকবে ১ × ১৫ অর্থাৎ ১৫ নম্বর।

সময় বিভাজন

  • পরীক্ষায় তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট।

  • সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘন্টা ১৫ মিনিট এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ১৫ মিনিট।

  • সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা এমন অংক বাছাই করবে যাতে ২৫ মিনিটের মধ্যে প্রতিটি প্রশ্নের (ক+খ+গ) উত্তর দিতে পারো।

  • একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন পড়ে সাথে সাথে সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নপত্র পড়ে কোন কোন প্রশ্নের উত্তর দিবে তা নির্বাচন করতে গেলে সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে।

অ্যাসাইনমেন্ট অনুসরণ

  • সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায়ের ওপর ভিত্তি করে পরীক্ষা হবে।

  • যে সকল অধ্যায় থেকে হিসাববিজ্ঞান ১ম ও ২য় পত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো বেশি করে গুরুত্ব দিবে এবং এই জাতীয় আরো অংক বার বার চর্চা করবে।

সময়কে কাজে লাগাও

  • যে কোনো পরীক্ষায়ই ভালো নম্বর তুলতে হলে সব বিষয়ে সমান নজর দিতে হয়। হিসাববিজ্ঞানের জন্যও সেটা প্রযোজ্য।

  • সারাদিনের মধ্যে যতটুকু সময় হিসাববিজ্ঞান বিষয়ের জন্য দেবে ততটুকু সময় মনোযোগ দিয়ে অংকগুলো অনুশীলন করবে।

  • পরীক্ষার যে কয়েকটা দিন বাকি আছে অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও।

  • এইচএসসির বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াও।

ছকে অংক সমাধানের অভ্যাস ও গণনাকাজ দেখানো

  • সর্বোপরি হিসাববিজ্ঞানের ক্ষেত্রে ছকে অংক সমাধানের একটা ব্যাপার থাকে।

  • প্রতিটা অংক বুদ্ধি করে যথোপযুক্ত ছকে উপস্থাপন করতে হবে।

  • এক্ষেত্রে যেকোনো মান প্রশ্নপত্রে দেওয়া না থাকলে তা ছকের বাইরে গণনাকার্য কিভাবে নির্ণয় করলে, তা দেখাবে।

  • তাই বাড়িতে ঘড়ি ধরে ছক এঁকে গণনাকার্যসহ সুন্দর করে অংক অনুশীলন করবে। এটা তোমাদেরকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে এবং সময়ের মধ্যে প্রশ্নের উত্তর শেষ করতে সাহায্য করবে।

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা