অধ্যায় ২
৩৩. কমিউনিকেশন বলতে কী বোঝায়?
i. মেসেজ প্রেরণ
ii. তথ্য গ্রহণের ক্ষমতা
iii. তথ্যপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৪. ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কী বোঝায়?
i. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
ii. সিনক্রোনাস ট্রান্সমিশন
iii. আইসোক্রোনাস ট্রান্সমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জয় তার বাবাকে জিজ্ঞেস করল মোবাইল
কোম্পানিগুলো তাদের টাওয়ার উঁচু স্থানে স্থাপন
করে কেন। জয়ের বাবা তখন তাকে বিভিন্ন
ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার কার্যপদ্ধতি ব্যাখ্যা করলেন ।
৩৫. তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে কী বলা হয়?
ক. এটিনিউয়েশন খ. বিকিরণ
গ. ট্রান্সমিশন লস ঘ. প্রসেসিং সিস্টেম
৩৬. মোবাইল কোম্পানিগুলো আন্তদেশীয় টেলিযোগাযোগে কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে?
ক. রেডিও ওয়েভ
খ. টেরিস্টিরিয়াল মাইক্রোওয়েভ
গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ঘ. ইনফ্রারেড
৩৭. Wi-Max টাওয়ার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে?
ক. ১০ খ. ২০
গ. ৪০ ঘ. ৬০
৩৮. কোনটি Wi-Max স্ট্যান্ডার্ড?
ক. 802.15 খ. 802.11a
গ. 802.11b ঘ. 802.16
৩৯. কোন প্রযুক্তি ওয়্যারলেস প্যানের জন্য ব্যবহার করা যায়?
ক. ওয়াই-ম্যাক্স খ. টেরিস্টিরিয়াল
গ. স্যাটেলাইট ঘ. ব্লু-টুথ
৪০. পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়?
ক. 1200 km খ. 36000 km
গ. 24000 km ঘ. 12000 km
৪১. একই সঙ্গে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?
ক. স্যাটেলাইট খ. অপটিক্যাল ফাইবার
গ. টেরিস্টেরিয়াল ঘ. ইনফ্রারেড
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ ৪১. ক